বুধবার, ০১ Jul ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
গুগলে সার্চ করা অনেক কিছুই প্রয়োজনে লুকিয়ে রাখতে হয় আমাদের। অনেক সময় জনপ্রিয় এ সার্চ ইঞ্জিনের দারস্ত হতে হয় ব্যক্তিগত তথ্যের জন্যও। ফলে সেগুলো গোপন রাখা জরুরি হয়ে দাঁড়ায়।
ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, সার্চ হিস্ট্রি, অ্যাসিস্ট্যান্ট কমান্ড, ম্যাপ এবং আরও অন্যান্য সেবার সংবেদনশীল তথ্য পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখার সুযোগ দিচ্ছে গুগল। ব্যবহারকারীরা চাইলেই এই সুবিধা নিতে পারে।
এই ফিচার ব্যবহারের ফলে তৃতীয় কোনো ব্যক্তি কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করলেও তিনি আগের ব্যবহারকারীর সার্চ করা তথ্য বা কার্যকলাপ সম্পর্কে ধারণা পাবেন না। এছাড়া আরও নিরাপত্তার অংশ হিসেবে গুগল সার্চ হিস্ট্রিতে পাসওয়ার্ড সংযুক্তেরও সুযোগ থাকছে।