শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাদকের কারণে দেশের জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অর্থনীতি হুমকির মুখে বলে জানিয়েছেন তিনি।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শনিবার অনলাইন আলোচনা সভায় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের ভয়াবহতা থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করাই মূল লক্ষ্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে যুব সম্প্রদায়কে মাদক থেকে রক্ষার কোন বিকল্প নেই।

মাদক অপরাধ সংক্রান্ত আইন যুগোপযোগী করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে না উঠলে সরকার একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। পাশ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক প্রবেশ করছে জানিয়ে এ বিষয়ে ভারত-মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানান তিনি।পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও কাজ করে যাচ্ছে সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com