তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে ভয় নেই। অথচ করোনা কতটা ভয়াবহ ও ভয়ানক তা জানার পরেও উদাসীনতা। সেজন্য আসলে সরকারকে বাধ্য হয়েই এই লকডাউনের সিদ্ধান্তে যেতে হয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরুতে জনগণের মধ্যে ভীতি ছিল, লোকাল লকডাউন বা নানা বিধিনিষেধের কথা বলা হলে মানুষ সেগুলো বেশির ভাগ ক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করত। কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে করোনা নিয়ে ভীতি কমে গেছে।
হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাসের ভারতীয় ধরনে বহু মানুষ এরইমধ্যে সংক্রমিত হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তার পরিপ্রেক্ষিতে প্রথমে সীমান্তবর্তী জেলাগুলোতে, পরে ঢাকার আশেপাশের জেলাগুলোতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু দেখা যাচ্ছে মানুষ এতে মানছেন না।
শুক্রবার রাতে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কঠোর লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি জানান। এ ঘোষণাকে সরকার কঠোর লকডাউন বললেও সব মহলে পরিচিতি পেয়েছে ‘শাটডাউন’ নামে।





















