শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

‘লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভর হতে চায় সরকার’

বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে। লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভর হতে চায় সরকার বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৬ জুন) মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়ে বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই চীনের ভ্যাকসিনও চলে আসবে। ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধি পাবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে তিন কোটি ভ্যাকসিন ক্রয়ের চুক্তি হলেও এখন পর্যন্ত ১ কোটি ভ্যাকসিন পাওয়া গেছে। পাশাপাশি চীনের সঙ্গে দেড় কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে ছয় কোটি ভ্যাকসিন বুকিং দেওয়া হয়েছে। সব প্রতিশ্রুতি রক্ষা হলে আগামী ডিসেম্বরের মধ্যে ১১ লাখ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com