বুধবার, ০১ Jul ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩৫ মিনিট সফল উড়াল এয়ারকারের

একটি প্রোটোটাইপ উড়াল কার স্লোভাকিয়ার দুই শহরের মাঝে ৩৫ মিনিট সফলভাবে উড়তে সক্ষম হয়েছে।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, দেশটির নাইট্রা ও রাজধানী ব্রাতিস্লাভার মাঝে সোমবার ক্লেইন ভিশনের এই এয়ারকারের উড়ান সম্ভব হয়।

এয়ারকার প্রোটোটাইপ ওয়ানে ব্যবহার হচ্ছে ১৬০ অশ্বশক্তির বিএমডব্লিউ ইঞ্জিন, এর সঙ্গে রয়েছে স্থির প্রোপেলার। যানটি তিন মিনিটের কম সময়ের মধ্যে সড়কে চলাচলের উপযোগী হতে পারে।

এয়ারকার ইতিমধ্যে ৪০ ঘণ্টার বেশি সময় পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে বলে জানায় নির্মাতা প্রতিষ্ঠান।

এটি ঘণ্টায় সর্বোচ্চ ১৯০ কিলোমিটার বেগে উড়তে পারে, উঠতে পারে ৮ হাজার ২০০ ফুট পর্যন্ত।

ব্রাতিস্লাভায় অবতরণের পর এয়ারকারটি সাধারণ কারে রূপান্তর হয়। এরপর চালিয়ে নেওয়া হয় স্থানীয় সিটি সেন্টারে। তখন চালকের আসনে ছিলেন ক্লেইন ভিশনের প্রধান নির্বাহী স্টেফান ক্লেইন ও কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা অন্তন জাজাক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানায়, এয়ারকার এখন আর প্রমাণের অপেক্ষায় নেই। এটি কল্প বিজ্ঞানকে বাস্তবে পরিণত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com