বুধবার, ০১ Jul ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভ্লগিংয়ের জন্য ভি২১ই

বাংলাদেশের বাজারে ভি২১ই মডেলের নতুন একটি স্মার্টফোন এনেছে ভিভো। কোম্পানিটি বলেছে, ফোনটি দিয়ে উন্নতমানের ভ্লগিং ভিডিও তৈরি করা যাবে। পাওয়া যাবে ‘নিখুঁত’ ছবি।

বাংলাদেশে এর দাম নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা।

সম্প্রতি দেশে শুরু হয় ভিভো’র ফ্ল্যাগশিপ সিরিজ ভি২১ এর যাত্রা। ভিভোর আলোচিত সিরিজটির সর্বশেষ সংযোজন এই ভিভো ভি২১ই।

ভিভো বলছে, স্মার্টফোনটিতে এমন সব ফিচার যুক্ত করা হয়েছে, যার জন্য ভি২১ই হবে পেশাদার ফটোগ্রাফার ও ভ্লগারদের জন্য আদর্শ সঙ্গী।

গত সোমবার থেকে ভিভো ভি২১ই স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এখন দেশের সব ভিভো স্টোর থেকে স্মার্টফোনটি কেনা যাবে। এছাড়া দেশের ই-কমার্স সাইটগুলোতেও পাওয়া যাবে এই স্মার্টফোন।

ভিভো ভি২১ই’তে রয়েছে এআই নাইট পোর্ট্রইেটসহ ৪৪ মেগাপিক্সেল আই অটোফোকাস ক্যামেরা। ফলে রাতের ছবি তোলা এখন আর চ্যালেঞ্জিং হবে না।

ভিভোর ফ্রন্ট ক্যামেরা স্মার্টফোনগুলোর মধ্যে নতুন ভি২১ই এর ফ্রন্ট ক্যামেরার হার্ডওয়্যার সবচেয়ে আধুনিক। এতে রয়েছে লেটেস্ট সফটওয়্যার এবং অটো ফোকাস ফিচার। ভিভো ভি২১ই এর সামনে ও পেছনে রয়েছে ৪কে রেজ্যুলোশনের আল্ট্রা স্ট্যাবল ভিডিও সক্ষমতা।

ভি২১ই এমন একটি স্মার্টফোন যার ফ্রন্ট এবং রিয়ার; দুই ক্যামেরা দিয়েই ৪কে মানের ভিডিও করা যাবে। একইসঙ্গে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি। এতে কোনো অতিরিক্ত হার্ডওয়্যার স্ট্যাবিলাইজার ছাড়াই হাতের সাহায্যে উন্নত মানের ভিডিও করা সম্ভব।

স্মার্টফোনের অ্যাপারচার যত কম হয় ক্যামেরায় আলো ঢুকতে পারে তত বেশি। ভিভো ভি২১ই ফোনে এফ/২.০ অ্যাপারচারসহ শক্তিশালী ৪৪ মেগাপিক্সেল অটোফোকাস রয়েছে। যাতে স্বল্প আলোতেও অনেক বেশি আলোকিত ও পরিস্কার ছবি উঠবে। এআই নাইট পোর্ট্রেইটে রয়েছে মাল্টি-ফ্রেম নয়েজ রিডাকশন অ্যালগরিদম। ফলে ভিডিও করার সময় চাইলেই একটি নির্দিষ্ট দূরত্বের অনাকাঙ্খিত শব্দ দূর করা যায়।

ভিভো ভি২১ই এর পেছনের মেইন ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের।

ভি২১ই এর সামনে রয়েছে এইচডিআর ১০ এর সাথে টপ ক্লাস এমোলেড ডিসপ্লে। আল্ট্রা-স্লিম ফোনটি ৭.৩৮ মিলিমিটার পাতলা এবং ওজন ১৭১ গ্রাম। স্মার্টফোনটি এসেছে রোমান ব্ল্যাক এবং ডায়মন্ড ফ্লেয়ার এ দু’টি আকর্ষনীয় রঙে। ফোনটির প্রসেসর কোয়ালকম স্ল্যাপড্রাগন ৭২০জি।

স্মার্টফোনটিতে রয়েছে ৮জিবি র‌্যাম যা অতিরিক্ত ৩জিবি পর্যন্ত বাড়ানো যায়। অর্থাৎ প্রয়োজনে ১১ জিবি পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যাবে। তাছাড়া স্মার্টফোনটির রম ১২৮ জিবি।

৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জের সঙ্গে ভি২১ই স্মার্টফোনটিতে রয়েছে আল্ট্রা গেমিং মোড। ফলে অনেক সময় ধরে গেইম খেলার পরও ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে যথেষ্ট পরিমাণে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com