শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
বিজ্ঞাপনী সংস্থা মেলোনেডসের ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। প্রায় ৪.৯২ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় গতকাল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মো. মাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটির ২০১৪ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত সময়কালের কার্যক্রম তদন্ত করে। তদন্তকালে প্রতিষ্ঠান থেকে দাখিলকৃত বার্ষিক অডিট প্রতিবেদন, দাখিলপত্র (মূসক-১৯) এবং বিভিন্ন সময়ে প্রতিষ্ঠান থেকে জমাকৃত ট্রেজারি চালানের কপি ও অন্য দলিলাদি হতে প্রাপ্ত তথ্য-উপাত্তের আড়াআড়ি যাচাই করে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়।