শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

নিত্যপ্রয়োজনীয় পণ্য ৫দিনে, অন্য পণ্য ৭ দিনে না দিলে অর্থ ছাড় নয়

ডিজিটাল কমার্স লেনদেনের ক্ষেত্রে পণ্য বা সেবার বিপরীতে গ্রাহকের পরিশোধিত অর্থ ছাড় দেয়া প্রসঙ্গে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ৩০ জুনের এই নির্দেশনায় বলা হয়েছে, খাদ্য, মুদি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ৫ দিনের মধ্যে এবং নিজস্ব উৎপাদিত বা শোরুমের পণ্য ৭ দিনের মধ্যে ডেলিভারি না দিলে অর্থ ছাড় দেয়া যাবে না। তফিসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোাভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

তবে পণ্য বা সেবা প্রাপ্তির পর গ্রাহক কর্তৃক ক্যাশ অন ডেলিভারি বা পেমেন্ট অন ডেলিভারির বিদ্যমান পদ্ধতি অব্যাহত থাকবে বলেও নির্দেশনাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নতুন এই যেসব প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য বা সেবা দেবে, তারা সহজে অর্থ পাবে। আর যারা বেশি সময় নেবে, তারা টাকা পাবে গ্রাহক পণ্য বা সেবা পাওয়ার পর। ভাউচার ইস্যুকারী প্রতিষ্ঠানের দাবি করা খরচের অর্থের পরিমাণ সম্পর্কে সন্তুষ্ট হওয়ার পর খরচের সমপরিমাণ অর্থ ছাড় করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক তাদের ১ নং নির্দেশনায় বলেছে- খাদ্য, মুদি, ওষুধ, রাইড শেয়ারিং, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের পরিষেবা, শিক্ষা মাশুল, হোটেল বুকিং, টিকেটিং (বাস, এয়ার, ট্রেন, লঞ্চ) কিংবা অনুরূপ নিত্যপ্রয়োজনীয় এবং জরুরি পণ্য ও সেবা সঙ্গে সঙ্গে বা ৫ দিনের মধ্যে প্রদান করে, তাদের ক্ষেত্রে ব্যাংক ও অন্য আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিজের বিবেচনায় অর্থ ছাড় করতে পারবে। এ ক্ষেত্রে গ্রাহকের কাছে পণ্য বা সেবা পৌঁছেছে কি না, তা নিশ্চিত হওয়ার বাধ্যবাধকতা রাখা হয়নি। তবে অর্থ পরিশোধকারী প্রতিষ্ঠানগুলো লেনদেনের ঝুঁকি, গ্রাহকসেবার মান, পণ্য সরবরাহ সন্তুষ্টি এবং পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক পর্যালোচনা করে নিজ বিবেচনায় অর্থ ছাড় করবে।

২ নং নির্দেশনায় বলা হয়েছে, যারা নিজেদের উৎপাদিত পণ্য বা সেবা দোকান বা নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রি করে। পাশাপাশি অনলাইনেও পণ্য বা সেবা বিক্রি করে। এ ধরনের প্রতিষ্ঠান যারা সর্বোচ্চ ৭ দিনের মধ্যে পণ্য সরবরাহ করে থাকে, তাদের ক্ষেত্রেও ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিজের বিবেচনায় অর্থ ছাড় করতে পারবে। এ ক্ষেত্রেও গ্রাহকের পণ্য বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার বাধ্যবাধকতা রাখা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com