শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

আস্থা নেই উপজেলা স্বাস্থ্য হাসপাতালে

জনবল সংকট, দুর্গন্ধময় পরিবেশ, অব্যবস্থাপনা, ডাক্তারদের অপেশাদার আচরণ ও বিশেষজ্ঞ ডাক্তার না থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আস্থা নেই রোগীদের। অপরিচ্ছন্ন পরিবেশ ও নোংরা টয়লেটের দুর্গন্ধে অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেই চান না। এক শ্রেণীর চিকিত্সকরাও সরকারি হাসপাতালের পরিবর্তে তাদের প্রাইভেট চেম্বারেই রোগী দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। চট্টগ্রাম, মাগুরা, ফেনী, রাজশাহী, নেত্রকোনা, খুলনা, জয়পুরহাট, নওগাঁ ও বাগেরহাটের নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র এমনই।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সংক্রমণ এবং মৃত্যুর হার উর্ধমুখী হলেও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা সেবার মান বাড়েনি। চিকিৎসা সক্ষমতা, আইসিইউসহ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি। এক্সরে মেশিন চালানোর অপারেটর নেই। নমুনা সংগ্রহ এবং প্রাথমিক চিকিৎসার সীমাবদ্ধতায় রাঙ্গুনিয়ায় চলছে করোনা মোকাবিলার প্রয়াস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com