শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ ও নারী ৬ জন মারা গেছেন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।