শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

যশোরে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৭৮২ জনের নমুনা পরীক্ষায় ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনা রোগী ছিলেন। বাকি ছয় জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৩৫ জন।

এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭শ ৭৯জন,সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৪৬৯জন, করোনা পজেটিভ রোগী মারাগেছে ১৮১ জন। যশোর জেনারেল হাসপাতালে মারা গেছে ১২ জন, করোনা ও উপসর্গ রোগীর মৃত্যু হয়েছে। যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৮৯ জন,কেশবপুরে ২৩ জন,ঝিকরগাছায় ৩৫ জন, অভয়নগরে ৮২ জন, মনিরামপুরে ১৯ জন, বাঘারপাড়ায় ১০ জন, শার্শায় ২৬ জন, চৌগাছা উপজেলায় ২৫ জন নতুন করে শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com