শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
করোনার শুরু থেকে নিজ সংসদীয় আসন ছাড়াও পুরো জেলার মানুষের সহযোগিতায় কাজ করছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেওয়াসহ ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা ও গর্ভবতী মায়েদের চিকিৎসা ও পুষ্টিকর খাবারও সরবরাহ করেছেন এই সংসদ সদস্য।
বাগেরহাটে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষের পাশে দাঁড়াতে নতুন করে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন শেখ তন্ময়। এরইমধ্যে বাগেরহাট জেলায় নিজ উদ্যোগে অক্সিজেন ব্যাংক গঠন করেছেন তিনি। সব সময় দলের নেতাকর্মীরা অক্সিজেন সরবরাহে কাজ করছে।
এবিষয়ে শেখ তন্ময় বলেন, ‘দেখেন মহামারী করোনায় দেশের অন্যান্য জেলার মতই বাগেরহাটেও করোনার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। করোনা মোকাবিলায় আমি আমার সংসদীয় আসন বাগেরহাট সদর ও কচুয়ার পাশাপাশি পুরো বাগেরহাট জেলায় আগে থেকেই নানা উদ্যোগ নিয়েছি। সে সব কার্যক্রম সবই চলমান রয়েছে। পাশাপাশি নিজ উদ্যোগে অক্সিজেন ব্যাংক গঠন করেছি। সেখানে আমাদের দলের নেতাকর্মী অক্সিজেন সরবরাহে নিয়মিত কাজ করছে।
‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’- এই স্লোগানে বাগেরহাটে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে অনেক আগেই। এ পর্যন্ত জেলার হাজারো মানুষকে সেবাও দিয়েছে এই ভ্রাম্যামাণ মেডিকেল স্বাস্থ্যসেবা টিম। স্বাস্থ্যসেবা নিতে হটলাইনে কল করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে এমপি শেখ তন্ময়
শেখ তন্ময় আরও বলেন, বর্তমান পেক্ষাপটে একটি জেলায় সবচেয়ে বেশি প্রয়োজন আইসিইউ বেড। আমরা ইতিমধ্যেই বাগেরহাটে আইসিইউ বেডও স্থাপন করেছি। মাস্ক বিতরণ, বিনামুল্যে করোনা পরীক্ষাও চলমান রয়েছে। এখন একটাই কাজ আমাদের জনগণকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারের দেওয়া বিধিনিষেধ সকলকে মেনে চলতে হবে।