বুধবার, ০১ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হংকং ছাড়ার হুমকি ফেসবুক গুগল টুইটারের

হংকংয়ের নতুন ডাটা সুরক্ষা আইনের কারণে ওই শহরে নিজেদের পরিষেবা বন্ধ করতে বাধ্য হতে পারে বেশ কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠান। এমনটাই জানিয়েছে শিল্পগোষ্ঠী এআইসি। বিশ্বের কয়েকটি শীর্ষ প্রযুক্তি সংস্থার প্রতিনিধিত্ব করে থাকে এই গোষ্ঠী। সেসবের মধ্যে আছে ফেসবুক, গুগল, টুইটারের মতো বিশ্বের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান। নতুন আইনটির মূল লক্ষ্য ‘ডক্সিং’ (জনগণের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে হয়রানি করা) রোধ।

আর এই বিদ্বেষপূর্ণ কাজ যদি প্রমাণিত হয় তাহলে এর জন্য দায়ী হবে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো। শুধু  তা-ই নয়, এই বিলে উল্লেখ করা হয়েছে, হংকং সরকারের কথামতো এসব পোস্ট সরাতে ব্যর্থ হলে বিদেশি প্ল্যাটফর্মের স্থানীয় কর্মীরা বিচারের সম্মুখীন হতে পারে। দোষী সাব্যস্ত হলে ব্যক্তিবিশেষের ১০ মিলিয়ন হংকং ডলার (প্রায় এক লাখ ২৮ হাজার ৭০০ ডলার) জরিমানা থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

সূত্র : সিএনএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com