শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল পর্যন্ত ২৮০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৭ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯২টি নমুনা পরীক্ষায় নতুন করে ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৮৮৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৭৫ জন। মৃত্যু হয়েছে ২৯৬ জনের।

এছাড়া রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছে ১৮ জন। এরমধ্যে ১৫ জনের করোনা উপসর্গ ছিল। খুলনায় মারা গেছে ২৭ জন, ঝিনাইদহে ১৩ জন, মেহেরপুরে ৮ জন, মাগুরায় ২ জন, ফরিদপুর মেডিকেলে ১৪ জন  ময়মনসিংহে ১৪ জন, বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রামে ১০ জন, টাঙ্গাইলে ৫ জন ও ঠাকুরগাঁওয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com