শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী।
শুক্রবার (৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন ঘোষণা দেন।
তিনি বলেন, সরকারি নিয়ম অনুসারে মরদেহগুলো হস্তান্তর করা হবে। মরাদেহ হস্তান্তরের সময় স্বজনদের ২৫ হাজার টাকা দেওয়া হবে এবং এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের স্বজনদের ১০ হাজার করে টাকা দেওয়া হবে। জেলা প্রশাসকের পক্ষ থেকেই এ সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটার পরপরই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের এ অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।