শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
বিদ্যুতের ছোঁয়ায় বদলে যাচ্ছে তিন পাবর্ত্য জেলা। তিন জেলার ৬৫ ভাগ মানুষই এসেছে বিদ্যুৎ সুবিধার আওতায়। গেলো ১০ বছরে এর আওতায় এসেছে প্রায় দেড় লাখ পরিবার। যার কারণে কেবল অন্ধকার দূর করাই নয় বিদ্যুতকে কাজে লাগিয়ে উপার্জনের নানা পথ খুঁজে পেয়েছে পাহাড় অঞ্চলের মানুষ।
পার্বত্য জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক। দিগন্ত জোড়া পাহাড়ের ভাজে ভাজে জনবসতি। রয়েছে দূরের পাহাড়ে ভারতের মিজো জনগোষ্ঠীর আনাগোনা। মাত্র বছরখানেক ধরে গ্রীড লাইনের বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন এখানকার মানুষজন।