শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সরকারি অফিস খুললেও বন্ধ থাকবে বেসরকারি

আসন্ন কোরবানি ঈদে চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৮ দিন লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেই সঙ্গে কোরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।

তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com