শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট চালু শিগগিরই

উত্তরবঙ্গের জেলাগুলোর মানুষদের পর্যটন সেবা দিতে শিগগিরই সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে। অঞ্চল দুটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করবে বিমানের এ ফ্লাইট। এ রুটের ফ্লাইট শিডিউলও অচিরেই ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিমান ওয়েবসাইট এবং কলসেন্টার: ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com