বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইনস্ট্রাগ্রামে আয়ের শীর্ষে রোনালদো, বেশ পেছনে মেসি-নেইমার

সিনেমা থেকে শুরু করে খেলার মাঠের তারকারা তাদের কর্মক্ষেত্র যেমন আয় করেন, অনেক সময় তার চাইতে অনেক বেশি আয় করেন বাইরে থেকে। এরমধ্যে বিজ্ঞাপন থেকে শুরু করে পৃষ্ঠপোষকতার বাইরেও নতুন ক্ষেত্র হিসেবে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

তারকা মানেই কোটি কোটি ভক্ত। তারা যাই করেন, সেটিই জানার জন্য উন্মুখ হয়ে থাকেন ভক্তরা। আর এই ঝোঁককে কাজে লাগিয়ে সামাজিক মাধ্যম থেকে লাখ লাখ ডলার আয় করে নিচ্ছেন তারকরা। পিছিয়ে নেই ফুটবল তারকারাও।

সামাজিক মাধ্যম থেকে আয়ের জন্য ফুটবল তারকাদের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ইনস্টাগ্রাম ও টুইটার। এই দুই মাধ্যম থেকে রোনালদো-নেইমার-মেসিদের আয়ের পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে তাদের লাখো-কোটি ভক্তকূলের।

ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেন পর্তুগাল ও জুভেন্টাসের তারকা রোনালদো। নিজের অ্যাকাউন্টে একটি বিজ্ঞাপনের জন্য তিনি নেন প্রায় ১৬ লাখ মার্কিন ডলার। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা। সেই সঙ্গে ইনস্ট্রাগ্রামও দেয় লাখ লাখ ডলার।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্ম ‘হুপার এইচকিউ’ এসব তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে গোটা বিশ্বে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী রোনালদোর।

তার অনুসারীর সংখ্যা প্রায় ২৯ কোটি ৫৯ লাখ। ইনস্টাগ্রামের চোখে চলতি বছরে সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় রোনালদোই শীর্ষে। আর ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় ৫৩ কোটি মানুষ তাকে অনুসরণ করেন।

অন্যদিকে, অনুসারীর সংখ্যা ও আয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছেন বিশ্ব ফুটবলের অপর দুই মহাতারকা আর্জেন্টিনা ও বার্সেলোনার লিওনেল মেসি এবং ব্রাজিল ও পিএসজির নেইমার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com