শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ মৃত্যু

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৫৩৯ জনের। শনিবার (১৭ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার বিভাগে ৩২ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ খুলনা ও যশোর জেলায় ১০ জন করে মারা গেছে । এছাড়া কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com