শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে একদিনে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে ৮ জন আক্রান্ত এবং দুইজন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬ জন।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয় উল্লেখ করে তিনি আরও জানান, মৃতদের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন।
নতুন মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুইজন নারী। এদের মধ্যে ৬ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চারজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে।
রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৫২৭ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।