শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

তিতাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন ৬ হাজার পরিবার

ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার তিতাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ হাজার ৯৯৩ জন অসহায় পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল পৌনে ১০টায় স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চাল বিতরণ উদ্বোধন করেন।
এর মধ্যে সাতানী ইউনিয়নে ৫শ, জগতপুর ইউনিয়নে ৬৮৪, বলরামপুর ৭৮০, কড়িকান্দি ৬৭৫, কলাকান্দি ৪০৮, ভিটিকান্দি ৮২৪, নারান্দিয়া ৫৪১, জিয়ারকান্দি ৫৯৬ ও মজিদপুর ইউনিয়নে ৯৮৫ টি পরিবার ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারসহ সকল ইউনিয়নের চেয়ারম্যন ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com