শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

এক ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর ডিএসই-তে লেনদেন শুরু

কারিগরি ত্রুটির কারণে এক ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১২টায় লেনদেন শুরু হয়। লেনদেন কখন শেষ হবে তা পরে জানিয়ে দেওয়া হবে এক নোটিশে জানায় ডিএসই।

এর আগে বেলা ১১টা ৯ মিনিট থেকে ডিএসই’র লেনদেন বন্ধ হয়ে যায়। তবে কী কারণে এ সমস্যা দেখা দেয় তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে- ম্যাচিং ইঞ্জিনে কোনো ত্রুটির কারণে এমনটা হয়েছে। সংশ্লিষ্ট ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিকুল আমিন ভূঁইয়া বলেছিলেন, সার্ভারে সমস্যা হয়েছে। সার্ভার বলতে মূলত ম্যাচিংয়ের সমস্যা।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, সাধারণত একটা অর্ডার দিলে সেটা ম্যাচ হলে কনফার্মেশনটা ফেরত যায়। কানেকটিভিটিটা ডিসকন্টিনিউ হচ্ছে। পুরো সিস্টেম এখন ডাউনই বলা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com