বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বেজোসের সঙ্গে মহাকাশে যাচ্ছে ১৮ বছরের তরুণ

নিলামে ২৮ মিলিয়ন ডলারে টিকিট কেনা রহস্যময় ব্যক্তি আপাতত জেফ বেজোসকে মহাকাশ অভিযানে সঙ্গ দিচ্ছেন না। তার বদলে যোগ দিচ্ছেন ১৮ বছরের এক তরুণ, যে হতে যাচ্ছে সবচেয়ে কম বয়সী মহাকাশচারী।

বেজোসের রকেট কোম্পানি ব্লু অরিজিন এক সংবাদবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে।

শিডিউল না মেলার কারণে টিকিট ক্রেতা এবারের সফরে যোগ দিতে পারছেন না। ভবিষ্যৎ কোনো অভিযানে তিনি শামিল হবেন।

এ সফরে বেজোসের সঙ্গে থাকছেন তার ভাই মার্ক বেজোস, ৮২ বছর বয়সী পাইলট ওয়ালি ফানক। আর সর্বশেষ ব্যক্তি হিসেবে যুক্ত হচ্ছেন উচ্চ বিদ্যালয়ের পাঠ সম্পন্ন করা অলিভার ডেইমেন।

২০ জুলাই সঙ্গী নিয়ে মহাকাশের উদ্দেশে উড়াল দেবেন আমাজানের বস জেফ বেজোস।

ব্লু অরিজিনের পক্ষ থেকে বলা হয়, নিলামে অংশকারীদের একজন ছিলেন ডেইমেন। তিনি দ্বিতীয় ফ্লাইটের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু প্রথম ফ্লাইটের সিট খালি হওয়ায় ডেইমেন সুযোগ পেলেন।

তবে এ সফরে সঙ্গী হওয়ার জন্য অলিভার ডেইমেন কত টাকা খরচ করেছেন তা জানাবে না ব্লু অরিজিন।

এক সূত্র জানায়, এ তরুণকে টিকিট কিনে দিয়েছে তার বাবা জোস ডেইমেন। ‍যিনি নেদারল্যান্ডস ভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সমারসেট ক্যাপিটাল পার্টনার্সের সিইও।

নেদারল্যান্ডসের একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর কথা রয়েছে ডেইমেনের। ব্লু অরিজিনের মাধ্যমে সবচেয়ে কম বয়সী মহাকাশযাত্রী হতে যাচ্ছেন তিনি। এ ছাড়া সঙ্গে থাকা ফানক হতে যাচ্ছে সবচেয়ে বেশি বয়সী মহাকাশযাত্রী।

নিউ শেপার্ড নামের ফ্লাইটটি হচ্ছে ব্লু অরিজিনের ক্রুবাহী প্রথম রকেট, যার মাধ্যমে স্পেস টুরিজমের সূচনাও হচ্ছে।

গত মাসে লাইভস্ট্রিমিং নিলামের মাধ্যমে এই ফ্লাইটের একমাত্র টিকিটটি বিক্রি হয়। আর ২৮ মিলিয়ন ডলার দাম নিজেদের অলাভজনক সংস্থায় দান করে দেয় ব্লু অরিজিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com