শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
আগুন লাগার দেড় ঘণ্টার মধ্যে বীমা কম্পানিকে ঘটনাটি ফোনে জানানো হয়। কিন্তু ৫২ শ্রমিকের প্রাণহানির বিষয়টি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়নি। হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুনের ঘটনায় মালিকপক্ষের এমন পদক্ষেপে প্রশ্ন উঠেছে, তাহলে কি শ্রমিকের জীবনের চেয়ে সম্পদের মূল্যই বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসেম ফুডস কমপ্লেক্সের প্রায় সব কারখানা ভবন ও অন্যান্য সম্পদ বীমার আওতায় রয়েছে। কিন্তু শ্রম আইন অনুযায়ী, কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য গ্রুপ বীমা করা ছিল না। এতে করে অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের পরিবারের বীমা কম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই আর থাকল না।
শ্রম আইন অনুযায়ী, স্থায়ী শ্রমিকের ক্ষেত্রে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত হলে ক্ষতিপূরণ পাবে আড়াই লাখ টাকা। পঙ্গু হয়ে গেলে পাবে আড়াই লাখ টাকা। আর স্বাভাবিক মৃত্যু হলে একজন শ্রমিককে দুই লাখ টাকা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।