শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

করোনা: বিশ্বে একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু

মহামারী করোনা ভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৭২ হাজার।

বুধবার (২৮ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৩৪৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ২ হাজার ২৫৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪১ লাখ ৯২ হাজার ২০২ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ২৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে এক লাখ ৩৯ হাজার ৫৬৩ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৩২ হাজার ৪২৬ জনে।

গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৯১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৯৬৪ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৭ হাজার ৩৪০ জন মারা গেছেন।

অন্যদিকে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২০৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৩৯ হাজার ৯৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৮৩৫ জনের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com