শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
পদ্মা সেতুর পিলারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ‘ফেরি শাহজালাল’র ধাক্কার ঘটনায় এবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) রফিকুল ইসলাম খানকে চার সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন – নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার সিরাজুল ইসলাম, বিআইডব্লিউটিসি’র পরিচালক (অর্থ) শাহিনুর ভূইয়া এবং বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) মোঃ শাহজাহান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে জানানো হয়েছে।
কমিটিকে দুর্ঘটনার বিষয়টি সরেজমিনে অনুসন্ধান করে ১০ দিনের মধ্যে নৌপরিবহন সচিবের কাছে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কমিটিকে ফেরি ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা; ফেরি নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা (ভেসেল ট্র্যাকিং সিস্টেম-ভিটিএস এবং রেডিও সিস্টেমের কার্যকারিতা পরীক্ষাসহ); ফেরি পরিচালনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ণের জন্য বলা হয়েছে