বৃহস্পতিবার রাজধনীর মগবাজার এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতামুলক রোড শো আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবাই সচেতন না হলে ডেঙ্গু নির্মূল অসম্ভব।’
এখন থেকে ৪২টি ওয়ার্ডে বিনা মূল্যে ডেঙ্গু টেস্ট করানো যাবে। এসব টেস্ট সেন্টারের ঠিকানা উত্তর সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে দেয়া আছে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।



















