শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
মোংলা বন্দর কর্তৃপক্ষের টি আই (ট্রাফিক ইনচার্জ) সমির কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুপুর সাড়ে ১২টায় বাকি ছয়টি জাহাজের পণ্য খালাসও শুরু হয়। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওইসব জাহাজের পণ্য খালাস বন্ধ ছিল।
এদিকে এই সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় কাজে কোনও বাধা নেই উল্লেখ করে বিদেশি ওই জাহাজগুলোতে কাজ শুরু হয়েছে বলেই জানান বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।