বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তিন মাসে গুগলের আয় বেড়েছে ৬২ শতাংশ

করোনা মহামারি শুরুর বছর দেড়েক পার হলেও সারা বিশ্বের অর্থনীতি নানাভাবে ধুকছে, একই সময়ে গুগল নিজেদের ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে।

গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট জানায়, ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিক হিসাবে তাদের আয় হয়েছে ৬১৯০ কোটি ডলার। সর্বশেষ বছরের একই সময়ে তুলনায় ৬২ শতাংশ বেশি। যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। কোম্পানির মুনাফা ১৮৫০ কোটির দ্বিগুণের বেশি হয়েছে।

মঙ্গলবার এ খবর প্রকাশ হতেই অ্যালফাবেটের শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে যায়।

আয়ের বেশির ভাগই এসেছে গুগলের বিজ্ঞাপন ব্যবসা থেকে, ৫০৪০ কোটি ডলার— যা আগের বছরের চেয়ে ৬৯ শতাংশ বেশি। ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বিজ্ঞাপনি আয় ৮৪ শতাংশ বেড়ে ৭০০ কোটি ডলার হয়েছে।

সাম্প্রতিক বছরে অনলাইন বিজ্ঞাপনের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও ক্লাউড বিজনেসে ঝুঁকেছে অ্যালফাবেট ও গুগলের সিইও সুন্দর পিচাই। যার ত্রৈমাসিক ক্ষতি গত বছরের ১৪০ কোটি থেকে ৫৯ কোটি ডলারে সংকুচিত হয়েছে। গুগল ক্লাউডের আয় ৫৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৬০ কোটি ডলার।

সুন্দর পিচাই এক বিবৃতিতে জানান, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সারা বিশ্বে অনলাইন ব্যবহারের জোয়ার এসেছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে তাদের এআই ও ক্লাউড সার্ভিস। এ নিয়ে তারা গর্বিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com