শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর স্মরণে সচিত্র ভিডিও প্রদর্শনীর চেক হস্তান্তর আনোয়ার গ্রুপের

আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে সচিত্র ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম স্কয়ারে। বিশ্ব দরবারে প্রথমবারের মত বঙ্গবন্ধুকে নিয়ে এই ধরনের প্রদর্শনী হচ্ছে।
প্রদর্শনীর স্পন্সর আনোয়ার গ্রুপ এবং এই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে স্পন্সর চেক হস্তান্তর করা হয়। আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রীর হাতে স্পন্সর চেক তুলে দেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com