শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের-  ৯১তম জন্মবিার্ষিকী  উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির উদ্যোগে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। আজ বুধবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১২৬ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৩০ জনকে ২ হাজার  টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ সময়  উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক কানিজ তাজিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক কানিজ তাজিয়া বাসসকে বলেন, ১২৬ জন মহিলাকে সেলাই মেশিন ও ৩০ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com