শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:১০ অপরাহ্ন
কক্সবাজারের চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের ডোবায় পড়ে মাইক্রোবাসের ছয় যাত্রীসহ সাতজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার কাজে নিয়োজিত চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের একজন ঘটনাস্থলে এবং বাকি ছয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে, হতাহতদের পরিচয় তৎক্ষণাৎ নিশ্চিত করতে পারেননি তিনি।