শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জেলায় ৭৮ জনের মৃত্যু

একদিনে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ২৫ জন মারা গেছেন। এর মধ্যে ১৫ জনই মারা গেছেন উপসর্গ নিয়ে। আর বাকি ১০ জন করোনা আক্রান্ত ছিলেন। বরিশালে ১৪ জন মারা গেছেন।

এর মধ্যে এদের মধ্যে বরিশাল ও ভোলায় ২ এবং বরগুনায় একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আর উপসর্গ নিয়ে শের ই বাংলা মেডিক্যালে ৯ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত ও পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৫, নাটোরের ২, নওগাঁর ২, চাঁপাইনবাবগঞ্জের ২ এবং পাবনার একজন করে রয়েছেন।

অন্যদিকে, ফরিদপুর মেডিক্যালে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যালে উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।  করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ৬, দিনাজপুরে ৬, চট্টগ্রামে ৫, টাঙ্গাইলে ২, চাঁদপুরে একজন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com