শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

মৃত্যুহীন বঙ্গবন্ধু

যত সহযোগিতা পেয়েছেন, সেটা ছিল তার কর্মের একটি বড় ধরনের উত্সাহের জায়গা, শক্তির জায়গা। সেই শক্তিকে ধারণ করে তিনি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের জাতির পিতা হয়েছেন।

১৫ আগস্ট বাঙালির জীবনে এক অবিনাশী সত্যের দিন। এই দিনে আমাদের প্রাণপ্রিয় মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তার শারীরিক মৃত্যু ঘটেছে, কিন্তু তিনি বাঙালির ইতিহাসে একজন অমর মানুষ, সেই অর্থে তিনি মৃত্যুহীন মানুষ। তার আদর্শ এবং তার দর্শনের জায়গা ধরে তিনি যেভাবে বাঙালিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, যেভাবে বাঙালির জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এটি বিশ্বের ইতিহাসে একটি অনন্য ব্যাপার। এই দিক থেকে তাকে শারীরিকভাবে মৃত মানুষ বলে মনে করতে পারি, কিন্তু তিনি আমাদের মাঝে সেই অমর মানুষ, যার আদর্শ এবং চিন্তা-চেতনাগত বিন্যাস হাজার হাজার বছরের সামনের বাংলাদেশকে তুলে ধরবে—এই বিন্যাসে বিকশিত হবে আগামীর প্রজন্ম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com