বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জুড়ী-বড়লেখার প্রত্যন্ত পাহাড়ি সড়কে সৌর বাতি স্থাপনের কাজ চলছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভুয়াই বাজার থেকে বড়লেখা উপজেলা’র চান্দগ্রাম বাজার পর্যন্ত ২৮ কিমি সড়কে ৩৭৩ টি গুরুত্বপূর্ণ স্থানে সৌর সড়ক বাতি স্থাপনের কাজ চলছে। প্রত্যন্ত পাহাড়ি এ আঁকাবাকা আঞ্চলিক মহাসড়কে ঝলমলে এ আলোর ব্যবস্থা করায় দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন উদ্যোগে বাস্তবায়নাধীন “গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে মৌলভীবাজার জেলার অর্ন্তগত জুড়ীও বড়লেখা উপজেলায় কার্বন নির্গমন হ্রাস ও পরিবেশ উন্নয়ন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে পাঁচ কোটি টাকা ব্যয়ে জুড়ী ও বড়লেখা উপজেলার আঞ্চলিক মহাসড়কে ৩০ ওয়াট ক্ষমতা সম্পন্ন এ সকল সড়ক বাতি স্থাপন করা হচ্ছে । এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শহরের মতো দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের সড়কেও সৌরবাতির মাধ্যমে আলোর ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন সরকারের শ্লোগান, “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ “এখন আর শুধুই শ্লোগান নয়, সরকার এটা বাস্তবায়ন করেছে।
পরিবেশ মন্ত্রী বলেন, জীবাশ্ম জ্বালানির বহুল ব্যবহার বায়ুমন্ডলে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ বৃদ্ধি করছে যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। এজন্য সরকার সৌরশক্তিসহ বিভিন্ন ধরনের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আরো বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল  প্রত্যন্ত অঞ্চলের এ ধরনের সড়কে সড়ক বাতি স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com