শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘলাইন

চরম ভোগান্তিতে পরেছে ট্রাকচালক ও ফেরি পারাপারের বাসযাত্রীরা। ঘাট সূত্রে জানা গেছে, বাস ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকারভাবে পার করা হচ্ছে।

এ নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। তারপরও নদীতে তীব্র স্রোত ও শিমুলিয়া-বাংলাবাজর নৌরুটের যানবাহনের অতিরিক্ত চাপে এরুটে যানজট তৈরি হয়েছে। পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতায় ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এ কারণে ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। ফলে যানবাহনকে দীর্ঘ সময় ধরে লাইনে থাকতে হচ্ছে।

দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মোঃ মজিবুর রহমান মোল্লা জানান, দৌলতদিয়া প্রান্তের ৭টির মধ্যে ৫টি ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। গত ৫ দিন ধরে ফেরি সংখ্যা বাড়িয়ে আজ ১৭টি করা হলেও যানজট কমানো যাচ্ছেনা।

শিমুলিয়া নৌরুটের যানবাহনের বাড়তি চাপ ও নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলছে ধীর গতিতে। এ কারণে এ নৌরুটে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com