শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
পল্লবী থানায় দায়ের হওয়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান জামিনের এ আদেশ দেন। হেলেনা জাহাঙ্গীরের পক্ষে জামিন আবেদন করে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে দুই হাজার টাকার মুচলেকায় আদালত তার জামিনের আদেশ দেন। তবে এ মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না হেলেনা জাহাঙ্গীরের। কারামুক্ত হতে হলে তাকে তাকে পল্লবী থানার প্রতারণা মামলা, গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এবং মাদক মামলায় জামিন পেতে হবে।
গত ২৯ জুলাই গুলশানের বাসা গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী ও গুলশান থানায় মোট চারটি মামলা হয়েছে। খবর বিডিনিউজের।