শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জলদস্যু আটক

ভোলার বোরহানউদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জলদস্যুকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল, চারটি রাম দা, তিনটি করাত, পাঁচটি দা, একটি কুড়াল, একটি বাইনোকুলার ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়।

বুধবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জলদস্যু আটক                            

আটকরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের জালুর ছেলে মো. হাসান ও একই এলাকার বাসিন্দা ও জলদস্যু মহসিনের ছেলে মো. রাকিব।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ভোলার জলদস্যু মহসিন বাহিনীর দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com