ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩০ জন। এর মধ্যে আগস্টেই মারা গেছেন ১৮ জন। আর জুলাইতে মারা গেছেন ১২ জন। ৩০ জনের মধ্যে ঢাকাতেই মৃত্যু হয়েছে ২৬ জনের।
সবশেষ একদিনে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৬ জন। যার মধ্যে ২৭৩ জন ঢাকায়। রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। সারা দেশে এ সংখ্যা, ১ হাজার ১৯৩ জন।
জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৫৬ রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শহরের তুলনায় গ্রামে ডেঙ্গুর প্রকোপ কম। তবে সবাইকে অবশ্যই সচেতন থাকতে হবে।





















