শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে মাতব্বরদের মারধরে বাবা নিহত

গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকায় ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে সালিসের প্রধান ও প্রতিপক্ষের হামলায় আসাদুল ইসলাম নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে নিহতের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে জিএমপির সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার দায়ে আলমগীর হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে।

মামলার বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৩ আগস্ট পোশাকশ্রমিক আসাদুলের ছেলে নয়ন সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় তুরাগ নদীতে নৌকায় ডুবে নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com