শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীর জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ১১টায় হাটাহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদরাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে।
হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, প্রাথমিকভাবে হুজুরের জানাজার সময় রাত ১১টায় নির্ধারণ করা হয়েছে। হাটাহাজারী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।