শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জুনায়েদ বাবুনগরীর খাদেম এইমএম জুনায়েদ শায়খুলের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারি মাদরাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত অক্সিজেন লাগিয়ে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com