শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ডেল্টাপ্লান বাস্তবায়ন হলে নদীভাঙন-জলাবদ্ধতার সমস্যা থাকবে না: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্ম নিয়ে ভাবেন, সেজন্য তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সম্বলিত বাংলাদেশ গড়তে চান। এজন্য তিনি দূরদর্শী পদক্ষেপ নিয়ে থাকেন। সেজন্য তিনি ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে শরীয়তপুরের আলুরবাজার ফেরীঘাট, চাঁদপুরের হরিণা ঘাট এবং চাঁদপুরের বিভিন্ন এলাকায় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com