বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনার উৎস ‘কখনোই জানবে না’ পৃথিবী

নভেল করোনাভাইরাস ঠিক কোন প্রাণীর মাধ্যমে প্রথমে মানুষের শরীরে প্রবেশ করেছে, সে বিষয়ে পৃথিবী কোনোদিন সঠিক তথ্য নাও পেতে পারে বলে আশঙ্কা করছেন সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় ভাইরাস বিশেষজ্ঞ।

লিনফা ওয়াং নামের এই বিজ্ঞানী মূলত বাদুড় নিয়ে গবেষণা করেন। ২০০২ সালে প্রথম ছড়িয়ে পড়া সার্স ভাইরাসের সন্ধানে তিনি যুক্ত ছিলেন। এবারও তার সহকর্মীদের নিয়ে কভিড-১৯ রোগের আসল উৎস খুঁজছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। সেখানকার একটি মাংসের বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে দাবি চীনের। কিন্তু মার্কিন গবেষকেরা মনে করেন, ওই বাজারের পাশে চীনের গোপন একটি পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে। এই ভাইরাস পরীক্ষাগারে তৈরি বলেও অনুমান তাদের।

এরপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারীর জন্য চীনকে দায়ী করতে থাকেন। তিনি তদন্ত করতে চাওয়ার কথাও বলেন।

পৃথিবীতে যুগে-যুগে নতুন যত রোগ এসেছে, তার অধিকাংশ মানুষের মাঝে ছড়িয়েছে বাদুড়ের মাধ্যমে। এই নভেল করোনাভাইরাসও বাদুড় থেকে ছড়িয়ে থাকতে পারে বলে অনেক বিজ্ঞানীর ধারণা।

তবে বেইজিংয়ে বিজ্ঞানীদের একটি প্রতিনিধি সম্মেলনে ওয়াং বলেছেন, ‘এখনো স্পষ্ট কোনো উৎস নেই। বাদুড়কে দায়ী করা যাচ্ছে না। আমরা এমন কোনো বাদুড় পাইনি, যার মাধ্যমে মানুষের শরীরে সার্স ছড়িয়েছে।’

করোনার উৎস খুঁজে পেতে রাজনৈতিক বাধাকেও বড় করে দেখছেন ওয়াং, ‘কেউই তাদের দেশে ভাইরাস খুঁজে পেতে চায় না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com