শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টার মধ্যে করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ময়মনসিংহের ও নেত্রকোনার ২ জন।

এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে ময়মনসিংহের ৪ জন, নেত্রকোনার ২ জন, জামালপুর ও কিশোরগঞ্জে একজন করে রয়েছেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৬৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন।

এদিকে জেলায় ৮৬৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ১১০ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১২ দশমিক ৬৮ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com