শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা উপমন্ত্রীর সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) তুরস্কে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-২০২১ পরিদর্শনে গিয়ে সাক্ষাৎ করেনি তিনি।

উভয়ের সাথে সাক্ষাতে সেনাবাহিনী প্রধান বলেন, তুরস্ক-বাংলাদেশ তথা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-২০২১ পরিদর্শন উপলক্ষে তুরস্কে তাঁর সরকারী সফরের মাধ্যমে দু’দেশের সামরিক বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি তাঁকে এবং তাঁর প্রতিনিধি দলকে প্রতিরক্ষা মেলায় আমন্ত্রণ জানানোর জন্য তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী উভয়কেই ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com