শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
থমথমে অবস্থা কাটছে বরিশাল নগরে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বিজিবি নামানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অযথা কাউকেই হয়রানি করা হবে না। তবে গ্রেপ্তার আতঙ্কে আছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের তদন্তে আস্থা না থাকায় আবারও ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে আওয়ায়ামী লীগ।
গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দফা গুলিতে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও প্রশাসনিক কর্মকর্তাসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় দুই মামলায় মেয়র সাদিক আবদুল্লাহ সহ ৬০২ জনকে আসামী করে মামলা হয়। এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্র্রেফতার করেছে পুলিশ।
এখনও নেতাকর্মীদের বাসায় পুলিশ তল্লাশী এবং হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে এ ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাহকে সন্ত্রাসী উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবিতে সিভিল সার্ভিস এসোসিয়েশনের দেয়া বিবৃতি অনাকাংখিত বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।