শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৩ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১০ জন।

মৃতদের মধ্যে ময়মনসিংহে ১০ জন, নেত্রকোনার ২ জন ও টাঙ্গাইলের ১ জন রয়েছেন।

করোনা আক্রান্তে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের মানিক (৬০), আয়শা সুলতানা সোমা (৫০) ও গফরগাঁও উপজেলার মোছা. মুরশিদা (৬০)।

এছাড়াও উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫), লাল মিয়া (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার আনিছুজ্জামান (৩৭), সাহেরা খাতুন (৫০), ভালুকা উপজেলার অরুন বিশ্বাস (৪৫), গৌরীপুর উপজেলার আবুল কাশেম (৬৫), নেত্রকোনা সদরের রোকেয়া (৭৫), আটপাড়া উপজেলার রইছ উদ্দিন (৭০) ও টাঙ্গাইল সদরের মো. খালেক (৬০)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com