শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে ১শ’ অক্সিজেন সিলিন্ডার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ আগস্ট) সকালে চুরির বিষয়টি নজরে পড়লে এ নিয়ে তোলপারের সৃষ্টি হয়।
হাসপাতালের পরিচালক ডা: সাইফুল ইসলাম জানান, ১শ’ অক্সিজেন সিলিন্ডার চুরির বিষয়টি নজরে আসলে সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: এসএম মনিরুজ্জামানকে প্রধান করে ঐ তদন্ত কমিটিকে রবিবারের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।